আগস্ট মাসের ক্যুইজ ছিল এক সুবিশাল গবেষণাগার নিয়ে । সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – CERN
প্রশ্ন 2 – হিগস বোসন কণা।
প্রশ্ন 3 – প্রোটনকে প্রচণ্ড গতিতে মুখোমুখি ধাক্কা করিয়ে সংঘর্ষের পর বেরিয়ে আসা কণাদের পথ, শক্তি আর ভর বিশ্লেষণ করে।
প্রশ্ন 4 – দ্রুতগতির LHC-তে ছুটতে থাকা কণাদের বিপুল গতিশক্তির এক অংশ নতুন কণার ভরে রূপান্তরিত হতে পারে—আইনস্টাইনের—E=mc^2 সূত্র অনুযায়ী।
প্রশ্ন 5 – অ্যান্টিপ্রোটন — প্রোটনের antimatter সঙ্গী।
আগস্ট মাসের ক্যুইজে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Swarajit Dhar, S Maji, Anushree Mondal, Shreyashi Sarder, সৌম্য কর মজুমদার, Aishee Jafarullah, Aritra Pain, Jagannath Patra, Subhasree Das, Debayan Singha, Avijit Bera, TANMOY DUTTA। এছাড়াও অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আরো অনেকে। অনেক অভিনন্দন জানাই । সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।
