03-08-2026 14:56:50 pm

print

 
বিজ্ঞান - Bigyan-logo

বিজ্ঞান - Bigyan

বাংলা ভাষায় বিজ্ঞান জনপ্রিয়করণের এক বৈদ্যুতিন মাধ্যম
An online Bengali Popular Science magazine

https://bigyan.org.in

 

বিজ্ঞান ক্যুইজ - 19


%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2%e0%a7%80
বিজ্ঞান সম্পাদকমণ্ডলী

(Bigyan editorial team)

 
03 Aug 2026
 

Link: https://bigyan.org.in/quiz19

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%87%e0%a6%9c-19

এবারের ক্যুইজ এক সুবিশাল গবেষণাগার নিয়ে, যেখানে কাজ করেন প্রায় পাঁচ হাজার বিজ্ঞানী ও প্রকৌশলী। এই গবেষণাগারে আবিষ্কার হয়েছে মৌলিক কণিকা, যার জন্য নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে।

Click for Quiz

জুলাই মাসের ক্যুইজ ছিল মৌমাছি, টিকটিকি আর কুমোরে পোকার অবিশ্বাস্য সব কাজ  নিয়ে । সঠিক উত্তরগুলো হল – 

প্রশ্ন 1 – সূর্যের অবস্থান, আকাশের পোলারাইজড আলোর বিন্যাস এবং চারপাশের ভূচিহ্ন (landmarks) মিলিয়ে তারা নিজের অবস্থান নির্ণয় করে।

প্রশ্ন 2 – মেঘে ঢাকা আকাশেও সূর্যের আলো একটি বিশেষ বিন্যাসে (polarized light) ছড়িয়ে পড়ে। মৌমাছির চোখ সেই আলোর বিন্যাস দেখে সূর্য কোন দিকে আছে তা বুঝতে পারে।

প্রশ্ন 3 –  টিকটিকির পায়ের তলায় কোটি কোটি অতি সূক্ষ্ম রোঁয়া থাকে, যেগুলো দেওয়ালের অণুগুলোর সঙ্গে দুর্বল ভ্যান ডার ওয়ালস (Van der Waals) বল তৈরি করে।

প্রশ্ন 4 – ভেজা বা জলে ঢাকা পৃষ্ঠ।

প্রশ্ন 5 – সে শিকারকে মেরে ফেলে না, বরং হুল ফুটিয়ে শুধু অবশ করে দেয়। ফলে শিকারটি বেঁচে থাকায় তার মাংস পচেও না, আবার অবশ থাকায় সে পালিয়েও যেতে পারে না।

জুলাই মাসের ক্যুইজে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন  Debayan Singha, Nilanjana Maity, ABHIJIT GHOSH, Saurav Sur, Jyoti, Laboni Naskar, Anushree Mondal, Swarajit Dhar, Somnath। এছাড়াও অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আরো অনেকে। অনেক অভিনন্দন জানাই । সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ। 

লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।

Scan the above code to read the post online.

Link: https://bigyan.org.in/quiz19

print

 

© and ® by বিজ্ঞান - Bigyan, 2013-26