11-07-2026 01:02:56 am
Link: https://bigyan.org.in/quiz18

জুন মাসের ক্যুইজ ছিল প্রাণীদের আকার কীভাবে তাদের হাঁটাচলা আর খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে, তা নিয়ে । সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – উটপাখি — কারণ তার বড় শরীরে অনেক বেশি কোষ ও পেশি আছে; তাই পুরো শরীর চালাতে মোট খাবার বেশি লাগে।
প্রশ্ন 2 – হামিংবার্ডের শরীর খুব ছোট, তাই শরীর থেকে তাপ দ্রুত বেরিয়ে যায়; সেই তাপ ও শক্তির ঘাটতি পূরণ করতে তাকে বারবার খেতে হয়।
প্রশ্ন 3 – উপরিতলের ক্ষেত্রফল ও আয়তনের অনুপাত বড় বস্তুর থেকে ছোট বস্তুর বেশি হয়।
প্রশ্ন 4 – প্রাণী বড় হলে শরীরের ওজন খুব দ্রুত বাড়ে; সেই ওজন বহন করতে পায়ের হাড় ও পেশির ক্ষেত্রফলও বড় হতে হয়, তাই হাতির পা মোটা।
প্রশ্ন 5 – তার ওজন খুব দ্রুত বেড়ে যাবে, কিন্তু পা-এর প্রস্থচ্ছেদ সেই অনুপাতে কম বাড়বে—তাই সে নিজের ওজনের চাপই সামলাতে পারবে না।
প্রশ্ন 6 – প্লেটের উপরিভাগের ক্ষেত্রফল বেশি হওয়ায় বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়, যা দ্রুত তাপমাত্রা কমিয়ে দেয়।
জুন মাসের ক্যুইজে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Nitin Das, Anushree Mondal, Gita Dutta, Swarajit Dhar, Tanmoy Dutta, Avijit Bera, Pratik Maity। এছাড়াও অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আরো অনেকে। অনেক অভিনন্দন জানাই । সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/quiz18