16-10-2026 23:29:05 pm

print

 
বিজ্ঞান - Bigyan-logo

বিজ্ঞান - Bigyan

বাংলা ভাষায় বিজ্ঞান জনপ্রিয়করণের এক বৈদ্যুতিন মাধ্যম
An online Bengali Popular Science magazine

https://bigyan.org.in

 

বিজ্ঞান ক্যুইজ - 21


%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2%e0%a7%80
বিজ্ঞান সম্পাদকমণ্ডলী

(Bigyan editorial team)

 
16 Oct 2026
 

Link: https://bigyan.org.in/banglar-keetpatanga-bangla-desher-matso-shikari-makorsa

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%87%e0%a6%9c-21
Click for Quiz

সেপ্টেম্বর মাসের ক্যুইজ ছিল নানা রকম টেলিস্কোপ নিয়ে । সঠিক উত্তরগুলো হল – 

প্রশ্ন 1 – কারণ এরা সবাই মহাকাশ থেকে আসা কোনো না কোনো ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ—যেমন দৃশ্যমান আলো, এক্স-রে বা রেডিও তরঙ্গ—সংগ্রহ করে এবং সেখান থেকে তথ্য উদ্ধার করে।

প্রশ্ন 2 – কারণ মহাবিশ্বের আলাদা আলাদা বস্তু ও প্রক্রিয়া ভিন্ন ধরনের বিকিরণ বেশি নির্গত করে। তাই এক্স-রে, দৃশ্যমান আলো বা রেডিও তরঙ্গ—প্রতিটি আমাদের একই বস্তুর আলাদা তথ্য দেয়।

প্রশ্ন 3 –  এক্স-রেকে আয়নার গা ঘেঁষে খুব অল্প কোণে পাঠানো হয়, যাতে তা পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ধীরে ধীরে ফোকাসের দিকে যায়।

প্রশ্ন 4 – একই রেডিও তরঙ্গ বিভিন্ন ডিশে কতটা সময়ের ব্যবধানে পৌঁছায়, সেই তথ্য মিলিয়ে উৎসের সূক্ষ্ম ছবি তৈরি করা হয়। এই পদ্ধতির নাম interferometry।

প্রশ্ন 5 – রেডিও তরঙ্গের wavelength জালের ফাঁকের চেয়ে অনেক বড়, তাই জালও প্রায় নিরেট পৃষ্ঠের মতো কাজ করে। এতে ডিশ হালকা, সস্তা এবং বাতাসের ধাক্কায় কম চাপ পড়ে।

প্রশ্ন 6 – Roman একবারে Hubble-এর তুলনায় আকাশের প্রায় 100 গুণ বড় এলাকা দেখতে পারে। তাই Hubble-এর মতো সূক্ষ্ম ছবি তুলেও অনেক দ্রুত বিশাল এলাকা survey করতে পারে।

সেপ্টেম্বর মাসের ক্যুইজে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন S Maji, Aritra Pain, সৌম্য কর মজুমদার, Nilanjana Maity, Swarajit Dhar, Anushree Mondal, Raj Makhal, JYOTI JAFARULLAH। এছাড়াও অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আরো অনেকে। অনেক অভিনন্দন জানাই । সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ। 

লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।

Scan the above code to read the post online.

Link: https://bigyan.org.in/banglar-keetpatanga-bangla-desher-matso-shikari-makorsa

print

 

© and ® by বিজ্ঞান - Bigyan, 2013-26