শুভব্রত ঘোষ
(World Animal Protection)

- শুভব্রত ঘোষ দ্য টেলিগ্রাফের প্রাক্তন সাংবাদিক। তাঁর লেখা দ্য স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, নিউইয়র্ক টাইমস, দ্য হিন্দু, মনট্রিয়াল সেরাই, বিবিসি, স্যাঙ্কচুয়ারি এশিয়া এবং নেচার ইন্ডিয়ার অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। তিনি জূ-চেক কানাডার 'ইন্ডিয়ান জূ ইনকোয়ারি প্রজেক্ট'-এর কো-অর্ডিনেটর ছিলেন। যুক্তরাজ্যের ডুরেল ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্ট থেকে কোর্স করার পর তিনি ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ চিড়িয়াখানার ওপর মাস্টার্স থিসিস সম্পন্ন করেন। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ও ট্রাফিক ইন্ডিয়াতে কাজ করার পর বর্তমানে তিনি ওয়ার্ল্ড অ্যানিম্যাল প্রোটেকশন-এর ভারত শাখায় ওয়াইল্ডলাইফ প্রজেক্টস ম্যানেজার। একাধিক বইয়ে তাঁর অবদান রয়েছে—যার মধ্যে মার্ক বেকফ ও ডেল পিটারসনের জেন গুডলকে লেখা শ্রদ্ধার্ঘ্য 'দ্য জেন ইফেক্ট', এম কে রঞ্জিতসিং-এর 'মাউন্টেন ম্যামালস অফ দ্য ওয়ার্ল্ড' এবং জয়রাম রমেশের 'ইন্দিরা গান্ধী: আ লাইফ ইন নেচার' উল্লেখযোগ্য। তিনি 'ড্রিমিং ইন ক্যালকাটা অ্যান্ড চ্যানেল আইল্যান্ডস' বইটির লেখক। বিখ্যাত বিজ্ঞান সিরিজ 'কসমস'-এর প্রচার ও কভারেজের জন্য ২০২০ সালে কার্ল সাগানের স্ত্রী তথা প্রযোজক অ্যান ড্রুয়ান তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রশংসা করেন। সম্প্রতি কলকাতার আলিপুর চিড়িয়াখানার ইতিহাস নিয়ে তাঁর একটি সংক্ষিপ্ত লেখা একটি নামজাদা বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে।