ড. রিপন কুমার সিকদার
(Bangladesh Agricultural Development Corporation)

- ড. রিপন কুমার সিকদার একজন উদ্ভিদ স্ট্রেস ফিজিওলজিস্ট, বীজ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও কৃষি উন্নয়ন পেশাজীবী। তিনি Chinese Academy of Agricultural Sciences (CAAS) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি)-তে Deputy Program Director (Seed) হিসেবে কর্মরত আছেন এবং World Bank এর PARTNER প্রকল্পের আওতায় দেশের বীজ ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছেন। গবেষণার পাশাপাশি তিনি BMC Plant Biology, Scientific Reports-সহ বিভিন্ন নামকরা Journal এ Reviewer হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মালয়েশিয়ার University of Putra Malaysia (UPM)-এর এক্সটার্নাল সুপারভাইজার হিসেবে যুক্ত আছেন। বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে পৌঁছে দেওয়া এবং সচেতনতা তৈরি করার লক্ষ্যে তিনি বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় পোর্টাল বিজ্ঞানী.অর্গ-এর প্রধান উপদেষ্টা হিসেবেও নিরলসভাবে কাজ করে চলেছেন।
