অক্টোবর মাসের ক্যুইজ ছিল নোবেল পুরস্কার নিয়ে । সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – জর্জেস শারপাক — কণা শনাক্তকরণের জন্য মাল্টিওয়্যার প্রোপোরশনাল চেম্বার
প্রশ্ন 2 – এরা সাধারণ পদার্থের সাথে প্রায় কোনো মিথস্ক্রিয়া না করেই পার হয়ে যায়, ফলে দূরবর্তী মহাজাগতিক ঘটনার ‘অক্ষত বার্তা’ সরাসরি বয়ে আনে।
প্রশ্ন 3 – মানবদেহের এনজাইম ও রিসেপ্টরগুলো ত্রিমাত্রিক গঠনের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাই গ্লাভস বা চাবির মতো সুনির্দিষ্ট ছাঁচে কেবল একটি রূপই মানানসই হয়
প্রশ্ন 4 – সামুদ্রিক শৈবাল থেকে নেওয়া বিশেষ আলো-সংবেদনশীল প্রোটিন জিন প্রকৌশলের মাধ্যমে নির্দিষ্ট নিউরনে যুক্ত করা হয়, যা আলো পেলে কোষে আয়ন (Ion) চলাচলের পথ খুলে বা বন্ধ করে দেয়
অক্টোবর মাসের ক্যুইজে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Debjeet Jash, Swarajit Dhar, Anushree Mondal, Laboni Naskar, Aritra Pain, Suchismita Devi, Jyoti, Amiya Bhunia, Bipra Patra। এছাড়াও অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আরো অনেকে। অনেক অভিনন্দন জানাই । সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।
